নিজস্ব প্রতিবেদক
দেশে মাথাপিছু আয়ও জিডিপি কমেছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রবিবার রাতে তারা এ তথ্য প্রকাশ করে।
চূড়ান্ত হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় কমে ২ হাজার ৭৯৩ ডলারে নেমে এসেছে। সাময়িক হিসাবে এই আয় ছিল ২ হাজার ৮২৪ ডলার। মাথাপিছু আয় কমার পাশাপাশি মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিও কমে ৭ দশমিক ১০ শতাংশে নেমে এসেছে। সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।




