থার্ড আই ডেস্ক::

কক্সবাজারের শরণার্থী শিবির থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে নৌবাহিনীর তিনটি জাহাজ শরণার্থীদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে।

এর আগে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে নিতে এসব রোহিঙ্গাদের ২০টি বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়। ভাসানচর নিতে এসব রোহিঙ্গাদের বৃহস্পতিবার রাতে রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ট্রান্সজিট ক্যাম্পে।

এদিকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এম/এ