থার্ড আই ডেস্ক :: তথ্য সচিব কামরুন নাহারের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বিষয়টি তথ্য সচিবের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ এনামুল আহসান সংবাদ-মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) বিকালে তথ্য সচিব কামরুন নাহারের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট আসে। তিনি এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

দেশে নতুন করে আরও ৩৪৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ৯ জন। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন এবং বাড়িতে তিনজন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২২ হাজার ৬৬০ জন। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৫৮২ জন।  দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪৯ হাজার ৬৬৬ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

থার্ডআইরিপোর্ট /২৪ জুন ২০২০/এমকে