থার্ডআই ডেস্ক:

কুমিল্লায় মন্দিরে হামলায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

কুমিল্লার ঘটনার জন্য ‘সাম্প্রদায়িক অপশক্তি’কে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় তারা দলীয় পরিচয়ের হলেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সারাদেশে এক উৎসব মুখর পরিবেশে সার্বজনীন দূর্গাপূজা উৎসবে পরিণত হয়েছে।