শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম বিতর্ক সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’র আয়োজনে ‘সাস্ট ডিভিশনাল ২০২১’ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাস্ট স্কুল অব ডিবেট এর আয়োজনে ‘সাস্ট ডিভিশনাল ২০২১’ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি সিলেট বিভাগের জন্য উন্মুক্ত। এতে বিশ্ববিদ্যালয় ও কলেজের পাশাপাশি স্কুল থেকেও দল অংশগ্রহণ করছে। বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্ব (৪ রাউন্ড ট্যাব) ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ৬ নভেম্বর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
বিতর্কের প্রতিটি পর্ব অনলাইনে অনুষ্ঠিত হলেও ফাইনাল পর্ব বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সরাসরি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাস্ট স্কুল অব ডিবেটের উপদেষ্টা মোহাম্মদ মাহমুদ হাসান।




