শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র রণবীর চৌধুরী স্ট্রোক করে মৃত্যু বরণ করেছেন।
বুধবার রাত সাড়ে ৯ টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর।
তিনি বলেন, রাতেই পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এমন মৃত্যু কখনো কাম্য নয়। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাই।
জানা যায়, রাতে নগরীর সুবিধবাজার এলাকায় একটা জিমনেসিয়াম সেন্টারে জিম করা অবস্থায় সে অসুস্থ বোধ করে। এসময় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। ডাক্তার জানায়, স্ট্রোক করার কারণে তার মৃত্যু হয়।
রণবীর চৌধুরী গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই থানায়। তার বাবার নাম রণধীর চৌধুরী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ।




