ক্রীড়া প্রতিবেদক

একদিন আগেই পাকিস্তানের সঙ্গে শেষ ওভারের নাটকীয়তায় ১ উইকেটে হেরেছে আফগানিস্তান। সে দাগ এখনও শুকায়নি। তার আগেই আজ ভারতের বিপক্ষে খেলতে নামছেন নবি-রশিদরা। হারানোর কিছু নেই দুই দলেরই। তবুও লড়াইয়ে নামতে হবে তাদের। মাঠের লড়াইয়ের আগে টসের লড়াইয়ে অবশ্য আফগান অধিনায়কের জয় হয়েছে।

টস হেরে ভারত একটু পর নামছেন ব্যাটিংয়ে। বুধবার রাতে পাকিস্তানের জয়ে নির্ধারণ হয়ে গেছে দুই ফাইনালিস্টের নাম। আগামী ১১ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে খেলবে বাবর আজমদের বিপক্ষে নামবে শ্রীলংকা। তাই ভারত আফগানিস্তান ম্যাচে হারানোর কিছু নেই। তাই সাইডবেঞ্চ বাজিয়ে দেখতে চলেছে ভারত।

ম্যাচে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দিয়েছে তারা। টস করতে নেমেছিলেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল।

এছাড়া দলে এসেছে তিন পরিবর্তন। দীনেশ কার্তিক, দীপক হুদা ও আক্সার প্যাটেল একাদশে ফিরেছেন।  হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে।

টস জিতে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘টিম মিটিং সেরে আমরা মাঠ ছেড়ে গেলাম। গ্রিন টি পানের পর ঘুমের ঔষধ খেয়েছিলাম (হাসি)। গতকাল ছেলেরা দুর্দান্ত খেলেছে। পুরো টুর্নামেন্টেই তারা দারুণ ছিল। আজ আমরা বিশ্ব ক্রিকেটের বড় দল ভারতের সঙ্গে ভালো ক্রিকেট খেলার যথাসাধ্য চেষ্টা করব। আশা করি আরও একটি দারুণ প্রতিযোগিতা হবে।

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘আমরা টস জিতলে ব্যাটিংই নিতাম। আবার প্রতিপক্ষকে একটি লক্ষ্য ছুঁড়ে দিতে চেয়েছিলাম। সেটাই হবে। কঠিন পরিস্থিতি ও বিশ্বকাপ সামনে রেখে রোহিতকে দেওয়া হয়েছে। হেরে যাওয়া বড় কিছু নয়, এতে ভুলগুলো ধরা পড়ে। এগুলো শুধরে বিশ্বকাপে সেরাটা নিয়েই নামব আমরা। ’