থার্ডআই ডেস্ক
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ বেন এস বারন্যাঙ্ক, ডগ্লাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। তিন জনই মার্কিন নাগরিক।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার (১০ অক্টোবর) অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে। নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা।
নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১২০ বছর আগে ১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৮ সালে। ১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।




