নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
এ সময় ডিবিপ্রধান বলেন, আটক বা গ্রেপ্তার নয়, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির দুই নেতাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি ও এই দুই নেতার পরিবার দাবি করছিল- বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নেয় পুলিশ।




