নিজস্ব প্রতিবেদক
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছল মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৭৪২ জনে। একইসময়ে ডেঙ্গু আক্রান্ত আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুরে মারা গেলেন ২৬৭ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৭৯ জন মারা গিয়েছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ৯৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৪৮০ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৯ হাজার ৪৮১ জন রোগী।




